সোমবার, ৪ আগস্ট, ২০১৪

যে লেখাগুলো স্থান পেল লেখনী ঈদ সংখ্যায়



কবিতা

০১ ঈশ্বর - দেবাশিস লাহা
০২ কোন এক জনান্তিকে - হাসান ইমতি
০৩ গন্ধ - অব্যয় অনিন্দ্য
০৪ কল্পলোকের পুষ্প সুবাস - সাদা কাঁক
০৫ তুমি ফিরে যাবে! যাও তবে - কবির হোসেন
০৬ একান্ত কথনঃ জমাট হয়ে থাকা ক্ষতগুলো - অরণ্য সৌরভ
০৭ শক্তি দাও হে প্রভু - শহীদুল হক
০৮ আসলো আজ খুশীর ঈদ - সাইদুর রহমান
০৯ হে কবি - এম. আশিকুর রহমান
১০ আমাদের উৎসব - দীপঙ্কর বেরা
১১ আগামী কালের আশায় - ইন্দ্রাণী ভট্টাচার্য
১২ স্বপ্নবীজের আয়ু - হাসান ইমতি
১৩ ঈদ - শাহানা শৈলী
১৪ কোন অনন্যার জন্য - অনিরুদ্ধ ভাদুড়ী
১৫ কুমাতা কদাপি নয় - স্বাতি ব্যানার্জী
১৬ সমান্তরাল - নৈশব্দ
১৭ পায়ে পায়ে - দীপঙ্কর বেরা
১৮ প্রজাপতি - দাদা মুহাইমিন চৌধুরী
১৯ ঈদ হাসছে ঈদ আসছে - কবির হোসেন
২০ ঈদ মানে খুশি - মারজিয়া আক্তার

গল্প

০১ আমার বউ ঐশ্বরিয়া - হাসান ইমতি
০২ কল্পনার ঈদ - কিউরিয়াস মাইন্ড

অন্যান্য লেখা

০১ আত্মীয় - ইন্দ্রানী ভট্টাচার্য
০২  একটি বিষন্ন ঈদ ! -শিল্পী রহমান

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

রাত্রির সাথে একরাত - হাসান ইমতি


আমি রাত্রি পরস্পর পরস্পরের মুখোমুখি
আমাদের যৌথ অস্তিত্বের নীরব সাক্ষী হয়ে
ছাদের কার্নিশে শুয়ে আছে আমাবস্যার চাঁদ,
আমার চোখে মদির চোখ রেখে মুচকি হাসছে
রাত্রির সাথে একরাতের গোপন ভালোবাসা
রাতের স্বল্পদৈর্ঘ্য আয়ু বিরতিহীন ছুটে চলেছে
একঘেয়ে ঘড়ির কাঁটার পুরনো বৃত্তাকার পথে
ঘড়ির কাঁটায় এখন রাতের প্রথম প্রহর ...
রাত্রি এখন কিশোরী মেয়ের মত উন্মুক্ত
ঘড়ির কাঁটায় এখন রাত্রি দ্বিপ্রহর
রাত্রি এখন ভরা নদীর মত পূর্ণ যৌবনা ...
ঘড়ির কাঁটা এখন রাত্রি তৃতীয় প্রহরের ঘরে ...
স্বপ্ন ভঙ্গের মত রাত পোহাবার এখনো অনেক দেরী ...
ঘড়ির কাঁটা এখন রাত্রির শেষ প্রহর গুনছে
বার্ধক্যের মত রাত্রি এখন অন্তিম পথের যাত্রী ...
ঘড়ির কাঁটায় রাত্রি শেষের সফেদ ঘোষণা
নিয়ে সগৌরবে ফিরে এলো সাত সকাল ...
রাত্রির সাথে কথা এখনো অনেক বাকি ...
রাত্রি কেবলই নাগালের বাইরে চলে যায় ...
কথাই কেবল বাকি থেকে যায় ...

শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

স্মৃতির অতলে - বিলকিস আরা ক্ষমা



 একদিন ভালোবাসা শব্দটি না বুঝেই
পাপ করেছিলাম তোমাকে ভালোবেসে
এখন একাকীত্বের সংস্পর্শে শত জনম
আমি অপেক্ষায় আছি ...
সাক্ষী আছে একটি রাত, একটি বসন্ত
হাজার নক্ষত্র......
একটি মায়াবী আলোর রাত ছুঁয়ে যায় শরীর
অদ্ভুত অনুভূতি...
অস্থির নির্লজ্জ লজ্জা এসে গ্রাস করে আমায়
অন্তত একটি বার মারাত্মক কিছু ঘটুক
এই নিরীশ্বর জীবনে......
অন্তত একদিন, আমি একটি রাতের স্বপ্ন দেখবো
তোমার স্মৃতির ভেতর যে নদী...
একটি রাত ভালোভাসার বিষে ডুবে থাকবো
কামস্পৃহা জলতে থাকুক অনির্বাণ...
--------------------একদিন শুধু একদিন
আমি ডুবে যাবো
----------------তোমার স্মৃতির অতলে

জ্বলে ওঠো ভেনাসের মতো -শিল্পী রহমান



 তোমার বিমর্ষ পৃথিবী
পুরো সৌরজগতটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে
চন্দ্র, সূর্য, গ্রহ, তাঁরা
সবাই এখন নিকষ কালো মেঘের ছায়ায় ডুবে গেছে
তাই সূর্যকে বলেছি,
তার আলোকের ঝর্নাধারায় উষ্ণ করে দিক-
তোমার হৃদয়ের অজানা কষ্টের গোপন কুঠুরি
চাঁদকে বলেছি ,
তার রুপোলী আলোয় সিক্ত স্নিগ্ধ করে দিক তোমার সকল সত্তা
তাঁরাদের বলেছি,
বৃষ্টি হয়ে ঝরে পরুক, ধুয়ে দিক তোমার কষ্টের কালো দাগগুলোকে
গ্রহেরা থাকুক প্রহরী হয়ে-
আর কোনদিন যেন কোন কষ্ট তোমায় স্পর্শ করতে না পারে
এবার তোমার বিমর্ষ পৃথিবীর কালো মেঘেদের বলো
দূরে সরে যেতে-
তুমি আবার হয়ে ওঠো উদ্ভাসিত
জ্বলে ওঠো ঝলমলে ভেনাসের মত-
দৃঢ় কিন্তু প্রেমময়
১৩ জুলাই ২০১২

ভালোবাসা আমাদের নয় - পলাতক হৃদয়


মুহুর্তগুলো তখন ওখানেই ছিল
তোমার মুঠোবন্দী সময়ে...
খুব ঊষ্ণ কিন্তু নীরব,
অনুভূতির স্পর্শ প্রবল জোয়ারে ভেসে ছিল হৃদয়..
অজানা পথের ভীরে
ছিল পথ চলা দুজনায়..
আমরা আমাদেরই মাঝে,
খুজেছিলাম অন্য সময়..
শুধু ভাষা ছিল শ্রুময়
বিদায় কি কভু এমনই হয়..
তীব্র ব্যাথা, অথবা যাতনাময়.?
শুনেছি,ভালোবাসলেই নাকি বেদনারা আসে কাছে
রাত আধার হলেই বিরহ কথা কয়..
অবেলার বিদায় কি আধার হলেই হয়
ঊদাসী সুর-অথবা গভীর ভাবনায়
নীরব দুরত্ত কামনার নয় তবু যেন সেটাই তীব্র হয়..
লোনা সপ্নে গড়া তোমার আধার অনন্ত হয়
অনাবিল আকাশ মাঝে
শুন্যতায়..
তখন বুঝেছি,
আমরা আমাদেরই ছিলাম
ভালোবাসারাই আমাদের নয়...