বিবিধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিবিধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

একটি দৃষ্টি আকর্ষণ

একটি বিষয়ে আমাদের পরিবারের সদস্য ও বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি । সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে কিছু সদস্যকে লেখনী থেকে ব্যান করা হয় । এরকম একটি বিষয় বন্ধুদের জানানো এবং মতামতের জন্য তুলে ধরা হল ।

"বোরহান মেহেদীঃ - গ্রুপ থেকে আমাকে বাদ দিলেন কি ? বুঝিয়ে বললে খুশী হবো। ধন্যবাদ। বোরহানমেহেদী । ১৮-০৬-২০১৪ইং।

লেখনী - Lekhony: - অন্যান্য অনেক ফেসবুক গ্রুপের মত লেখনীতে আমরা অদ্যবধি কোন নিয়ম নীতিমালা দেইনি কারন আমরা মনে করি যারা সৃজনের কারিগর তারা রুচিশীল ও বিবেকবান মানুষ তাদের কিছু স্বাধীনতা থাকা উচিৎ, তবে কারো বিষয়ে কোন সদস্যের কাছ থেকে কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেই বিষয়টি বিবেচনায় নিয়ে থাকি, অপ্রাসঙ্গিক ও আপত্তিকত লেখা, ভিডিও এবং ছবির ব্যাপারে কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে আমরা কয়েকজন সদসসকে ব্যানও করেছি । আপনার এক্যাউন্ট থেকে সংযুক্ত ফাইল সহ একই ধরনের পোষ্ট বারবার করা হয়েছে যা ভাইরাস বলে প্রতীয়মান হয় এই অভিযোগের প্রেক্ষিতে আপনার আইডি ব্যান করা হয়েছে । আপনি চাইলে এই ব্যাপারে কোন যৌক্তিক ব্যাখা দিতে পারেন, ব্যাখ্যা গ্রহণযোগ্য হলে আপনার বিষয়টি পুনবিবেচনা করা হবে । ধন্যবাদ ।"

ঠিক নীতিমালা নয়, নিয়ম বা নীতিমালা শব্দটি সৃজনের কারিগরদের জন্য ঠিক উপযুক্ত বলে মনে করিনা, তবে গ্রুপ পরিচালনার স্বার্থে আমাদের কিছু Recommendations বা দিক নির্দেশনা আসবে সামনে । এ ব্যাপারেও আমরা কোন একক সিদ্ধান্ত দেব না, প্রথমে একটি খসড়া প্রস্তাবনা বা দৃষ্টি আকর্ষণী আসবে, পরিবারের বন্ধু, সদস্য ও শুভাকাঙ্খীদের মতামতের ভিত্তিতে সেটি চূড়ান্ত করা হবে । আন্তরিক ধন্যবাদ সবাইকে ।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

ভাষা দিবসের সেরা পছন্দ

বন্ধুদের সবাইকে জানাই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর অনাবিল শুভেচ্ছা । ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীকে ঘিরে শুরু হতে যাচ্ছে আমাদের বিশেষ কবিতা আয়োজন,এই উপলক্ষে বন্ধুদের কাছ থেকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর উপর লেখা আহ্বান করছি । আমাদের ওয়েবসাইট থেকে ভাষা দিবসের সেরা পছন্দনামে একটি বিভাগ খোলা হবে । এই আয়োজনের নির্বাচিত সেরা লেখা ঐ বিভাগে প্রকাশ ছাড়াও নির্বাচিত বাকি সব লেখাগুলো আমাদের পেজে প্রকাশ করা হবে । আমাদের গ্রুপে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীর উপর প্রকাশিত নতুন পুরনো সব কবিতা থেকে লেখা নির্বাচন করা হবে । সবাইকে এই আয়োজনে অংশ গ্রহনের আন্তরিক আমন্ত্রন জানাচ্ছি । ধন্যবাদ ও ভালোবাসা ।

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ    

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪

সাহিত্য বিতর্ক

মানুষে মানুষে মতভেদ খুব স্বাভাবিক একটি ব্যাপার আবার এমন অনেক বিষয় আছে যেগুলোতে স্বভাবতই সব মানুষ একমত পোষণ করেন না, সাহিত্যের অনেক বিষয় গাণিতিক সুত্রের মত নয় যে কেবলমাত্র একটি উত্তর বা মত সঠিক হবে, এখানে অনেক সময় দুটি বিপরীত ধারনের ভাবনার খেত্রেও যুক্তি থাকতে পারে আমরা গঠন মুলক বিতর্ককে স্বাগত জানাই, ব্যাক্তিগত আক্রমন বা কাদা ছুড়াছুড়ি নয়,বন্ধুত্বপূর্ণ বিতর্কের মাধ্যমে বিকাশ হয় মেধার,অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ দক্ষতা, ভাব ও ভাবনার বিনিময় হয় ফলে সমৃদ্ধ হয় সবাই, এই শুভ ভাবনায় আগামী জুন ২০১৪ ইং থেকে লেখনীর উদ্যোগে শুরু হতে যাচ্ছে সাহিত্য বিতর্ক নামে একটি নতুন বিভাগ প্রতি সপ্তাহে পূর্ব ঘোষিত একটি বিষয়ের উপর এই বিতর্ক অনুষ্ঠিত হবে বিসয় ওয়েবসাইট থেকে আগেই জানিয়ে দেয়া হবে ইচ্ছে করলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ বা পেজে কোন বিষয়ের উপর বিতর্কের প্রস্তাব উত্থাপন করতে পারেন আমাদের পেজ লেখনী সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল এই বিতর্কে অংশ গ্রহনের জন্য ধন্যবাদ

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ 

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

"লেখনী - Lekhony" জানুয়ারী - মার্চ ২০১৪ সংকলনে লেখা বাছাই প্রসঙ্গে

আমাদের "লেখনী - Lekhony" ত্রৈমাসিক অনলাইন সংকলন জানুয়ারী - মার্চ ২০১৪ সংখ্যার জন্য লেখা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, একবারে একসাথে তিনমাসের লেখা বাছাই না করে আমরা নিয়মিত প্রকাশিত লেখা হতে সাপ্তাহিক ভিত্তিতে লেখা নির্বাচন করে যাবো তাই আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হল । ফেসবুক গ্রুপ ও পেজে জানুয়ারী থেকে মার্চ মাসের মধ্যে প্রাপ্ত ও প্রকাশিত লেখা থেকে সংকলনের জন্য লেখা নির্বাচন করা হবে, লেখা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কোন লেখার বিষয়ে সন্মানিত অ্যাডমিন প্যানেলের সদস্য ও সুপ্রিয় পাঠকদের মত গ্রহন শুরু হল, উল্লেখ্য যে কেউ মন্তব্যে অন্য কারো লেখার জন্য প্রকাশ করা বিষয়ক মতামত জানাতে পারবেন, নিজের লেখার জন্য নয় । "লেখনী - Lekhony" জানুয়ারী - মার্চ ২০১৪ ত্রৈমাসিক লেখনী সংকলনের প্রচ্ছদের খসড়া নির্বাচন করা হয়েছে, এই সংকলনের খসড়া প্রচ্ছদের নমুনা কপি এই পোস্টের সাথে সংযুক্ত করে দেয়া হল, এই সংকলন আমাদের ওয়েব সাইটে প্রকাশিত হবার পাশাপাশি সংগ্রহে রাখার জন্য ওয়েবসাইট, গ্রুপ এবং পেজ থেকে ই বুক আকারে পড়া ও ডাউনলোড করা যাবে । আন্তরিক ধন্যবাদ সবাইকে ।

 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ   

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪

হনুমানের ফটো - দেবাশিস সেন



বয়েসেও স্বপ্ন দেখি ফটোগ্রাফার হওয়ারঠিক সময় হাতে ক্যামেরা পেলে জীবনটা হয়ত অন্য খাতে বইতকিন্তু স্বপ্নটা এখনও দেখিএই ত সেদিন একটা ক্যামেরা কিনেই আবার স্বপ্ন দেখা শুরু

প্রথমেই মনে এল শাহরুক খানের কথা, একটা লুঙ্গি ডান্সের ফটো যদি তুলতে পারতামধোনীর হেলিকপ্টার শট, মেসির ফ্রী কিক থেকে ডিসকভারি চ্যানেলের বড় বড় সাপ, হাতি, জলহস্তি কিছুই বাদ যায় নিকিন্তু এসব এখানে কোথায়! তাই স্বপ্নে ঘোরাঘুরি করতে লাগল হনুমানের দল

এরই মাঝে একদিন হনুমানের হামলাগোলাপ থেকে পেঁপে, বাগানের সব গাছের অবস্থা হনুমানের আক্রমনে অশোক বনের মতঘরের ভিতর তরকারির ঝুড়িরও নিস্তার নেইআমিও ক্যামেরা নিয়ে তৈরী আজ আমি ডিসকভারি চ্যানেলের ফটোগ্রাফার

দু চারটে হনুমান তখন লুঠতরাজে ব্যাস্তআমিও তাদের দিকে ক্যামেরা তাক করে রেডিক্লিক করতে যাব আর ঠিক সে সময় পেছন থেকে এক বানরীয় থাপ্পড়! হাত থেকে ক্যামেরা পড়তেই এক হনুমানের হাত ঘুরে দ্বিতীয় হনুমানের হাতে প্রাচীরের উপরহনুমানীও জিজ্ঞাসু মন নিয়ে তিনি তাঁর মুখের কাছে নিয়ে টানাটানি টেপাটেপি আরম্ভ করে দিয়েছেন আর আমি নীচে ক্যামেরা হারানর আতঙ্কে ডিস্কো ডান্সে থেকে মূকাভিনয়, এমন কি হনুমানের মতই দাঁত মুখ খিঁচানো সব করে যাচ্ছি মরীয়া হয়ে উঠেছি ক্যামেরা ফেরত পাওয়ার জন্যআমার দুরবস্থা দেখে ক্যামেরাটা একটা ঝোপে ফেলে দিয়ে হনুমানের দলটা চলে গেল

ক্যামেরা তুলে দেখলাম ওটা আস্তই আছেদু তিনটে ছবিও উঠে গেছে, তার ভিতর যেটা স্পষ্ট সেটা আমার দাঁত মুখ খিঁচানো ফটো, একেবারে হনুমানের মত

সোমবার, ২০ জানুয়ারি, ২০১৪

"লেখনী - Lekhony" এর পরীক্ষা মূলক ওয়েব সম্প্রচার শুরু

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রাথমিক Development পর্যায় শেষে লেখনীর নিজস্ব ওয়েসাইট www.lekhony.tk এখন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করতে যাচ্ছে। এই শুভ মুহূর্তে সদস্য, বন্ধু ও শুভ্যানুধায়ীদের আমাদের ওয়েবসাইট পরিদর্শন পূর্বক অনুভুতি ও মতামত জানানোর আন্তরিক আহ্বান রইল । এখানে প্রসঙ্গত আরেকটি বিষয় উল্লেখ করছি, তা হল .tk ডোমেইন নেবার কারন, আমি এর আগে .tk থেকে নিজস্ব ব্লগ সাইট “অকপট” তৈরি করেছিলাম, আমার ঐ ওয়েবসাইটি .tk কতৃপক্ষের বিশেষ পছন্দের তালিকায় আসার কারনে আমাকে ওদের পক্ষ থেকে .tk র Brand Ambassador হবার প্রস্তাব দেয়া হয় । সেজন্য আমি ওদের থেকে বিভিন্ন বিষয়ে বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকি । এর পরে .tk থেকে আমার নিজের কবিতার ওয়েবসাইট “স্বরচিত” তৈরি হয় । আর একই ধারাবাহিকতায় এবার তৃতীয় ওয়েবসাইট হিসেবে প্রকাশিত হল লেখনী । পরবর্তীতে এই ওয়েবসাইটটিতে আরও নতুন নতুন লেখা ও নতুন কিছু ফিচার যোগ হবে। এই ফিচারগুলোর ভেতর উল্লেখ যোগ্য কয়েকটির কথা যা না বললেই নয় তা হল লেখনীর নিজস্ব অনলাইন প্রকাশনা। ত্রৈমাসিক সংকলনের পাশাপাশি আমরা লেখনীর মাধ্যমে বিভিন্ন লেখক ও কবিদের একক ও যৌথ অনলাইন বই প্রকাশ করব যা লেখনী ওয়েবসাইট ও গ্রুপ থেকে ডাউনলোড করা যাবে। লেখনীর ব্যানারে এই উদ্যোগের প্রথম প্রকাশনা হিসেবে থাকবে ই বুক আকারে আমার “নিশিকন্যা” সিরিজটি। আমাদের লেখনীর মাধ্যমে তাদের নিজেদের একক বা যৌথ ই বই প্রকাশনার ব্যাপারে আগ্রহী হলে লেখক ও কবি বন্ধুদের আমাদের সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হল। নিজস্ব প্রকাশনা ছাড়াও আরও একটি নতুন বিভাগ আসবে যার নাম হবে “অনলাইন লাইব্রেরী” এখানে বিখ্যাত ও বরেণ্য লেখকদের পাশাপাশি নতুন লেখকদের কিছু ই বইয়ের কালেকশন থাকবে যেখান থেকে যে কেউ চাইলে বই ডাউন লোড ও পড়তে পারবে । ভবিষ্যতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত লেখাগুলো থেকে নির্বাচিত সেরা লেখা নিয়ে আরও একটি বিভাগ চালু হবে “সপ্তাহের সেরা পছন্দ” নামে । পরীক্ষামূলক সম্প্রচার শেষে এছাড়াও পাঠক অনুরোধ ও প্রয়োজন বিবেচনা করে আমাদের ওয়েব সাইটের আরও সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন ও পরিবর্তন হতে পারে । সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ।


 লেখনী 
একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ